২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে স্কুলছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিখোঁজের দু’দিন পর মাহাবুল হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া গ্রামের একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহাবুল নয়াপাড়া গ্রামের তাঁতশ্রমিক মোস্তফা হোসেনের ছেলে। সে শ্রী নিবাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন হোসেন জানান, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বেরিয়ে যায় মাহাবুল।

এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সকালে এক ব্যক্তি ডোবায় মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পান।

পরে মাহাবুলের পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন বলে জানান এসআই ইয়াসিন।

এ ব্যাপারে নিহতের বাবা মোস্তফা হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।