২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে মারধর: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

সংবাদকর্মীকে মারধরকারী সংসদ সদস্য গোলাম মাওলা রনির শাস্তির দাবি করেছেন সাংবাদিকরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এ দাবিতে সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

একটি অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দুই সংবাদকর্মী শনিবার রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় সংসদ সদস্য রনির কার্যালয়ে গিয়ে হামলার শিকার হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি জানান, দুপুরে সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এ সময় সমাবেশে আগামী নির্বাচনে রনির মতো রাজনৈতিক নেতাদের মনোনয়োন না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান সাংবাদিক নেতারা।

প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি হাসান মিল্লাত ও অপরাংশের ভারপ্রাপ্ত সভাপতি সরদার আব্দুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, বেলা ১১টার দিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রায় ৫০ জন সাংবাদিক অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।