২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক জেলেকে ফেরত দিল বিএসএফ

রাজশাহী সীমান্ত থেকে নিয়ে যাওয়া এক বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 04:59 PM

Updated : 25 Apr 2022, 07:01 PM

রোববার সকালে সীমান্ত এলাকার কয়েকজন ভারতীয় মনছুর আলীকে (৫৫) ধরে নিয়ে যায়। সন্ধ্যায় এক পতাকা বৈঠকে বিএসএফ তাকে হস্তান্তর করে বলে বিজিবি জানিয়েছে।

মনছুর রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামের প্রয়াত তুফির উদ্দিনের ছেলে।

বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার সরকার মো. শামসুদ্দিন জানান, রোববার সকালে মনছুর আলী রাজশাহী সীমান্ত পিলার ৭২/১০-এর কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার মাহাতাবসহ স্থানীয় কয়েকজন তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবির ইউসুফপুর বিওপি কমান্ডার ভারতের বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেন।

পরে সন্ধ্যায় ইউসুফপুর বিওপি কমান্ডার এবং বামনাবাদ বিএসএফ ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত নিয়ে আসা হয়।

মনসুরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলেও বিজিবি কর্মকর্তা জানান।