২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্পিউটার বিভ্রাটে ট্রাইব্যুনাল

আদালতের কম্পিউটার হঠাৎ বিগড়ে যাওয়ায় কার্যক্রম মুলতবি করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।

বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার তৃতীয় সাক্ষী শহীদ সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদকে এদিন জেরা করার কথা ছিলো মুঈনুদ্দীনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই টুনির।

সকালে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীদের জানান, কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা দেখা দিয়েছে, যার সমাধান করতে দুই-তিন ঘণ্টা লাগতে পারে।

এ কারণে মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের ডেপু্টি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা জানিয়েছেন কম্পিউটারের জন্য নতুন মাদারবোর্ড আনার ব্যবস্থা করা হয়েছে।”

এর আগে রোববার দুপুরে ট্রাইব্যুনাল-১ এর কম্পিউটার বিভ্রাটের কারণে আধ ঘণ্টার বিরতি দেয়া হয়। পরে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের মামলার চতুর্দশ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল।