২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বউয়ের সঙ্গে অভিমানে শাশুড়ির আত্মহত্যা

গাইবান্ধায় ঈদের কেনাকাটা নিয়ে ছেলের বউয়েরর সঙ্গে বাকবিতণ্ডার পর আত্মহত্যা করেছেন মর্জিনা বেগম (৬০) নামের এক নারী।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

শনিবার রাতে কেরোসিন ঢেলে গায়ে আগুন দেয়ার পর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে তিনি মারা যান।

গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজান এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি গোপাল চক্রবর্তী মর্জিনার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলেন, ঈদে পরিবারের সদস্যদের জন্য কাপড় কেনার বিষয় নিয়ে শহীদুল ইসলামের স্ত্রী ও শাশুড়ি মর্জিনার মধ্যে বাকবিতণ্ডা হয়।

“শনিবার দিবাগত রাতে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন লাগিয়ে দেন মর্জিনা।”

স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। বিকালে মর্জিনা মারা যান বলে জানান ওসি।

তিনি জানান, ঘটনার পর থেকে শহীদুল ইসলামের স্ত্রী পালাতক রয়েছে।