২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

বন্দর নগরীর গণি বেকারী এলাকা থেকে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

গ্রেপ্তার আনোয়ারুল আলম (৪০) বাকলিয়া থানা জামায়াতের আমির বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে গুডস্ হিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম আযমের রায় ঘোষণার আগের দিন গত ১৪ জুলাই নগরীর বিআরটিসি ও স্টেশন রোড এলাকায় শিবির সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলার আসামি।