২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ৭০ যুগ্ম সচিব আগের পদেই

যুগ্ম সচিব হিসাবে সদ্য পদোন্নতি পাওয়া ৭০ জন কর্মকর্তা আগের পদেই দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

তবে তাদের সঙ্গে যুগ্ম-সচিব হিসাবে পদোন্নতি পাওয়া ১৩৫ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার পদায়ন সংক্রান্ত এসব আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মেয়াদের শেষ সময়ে গত ১৮ জুলাই ৩২৬ জন উপ-সচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করা হয়।

নতুন দায়িত্বে পদায়নের জন্য তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

পুরনো খবর:

যুগ্ম-সচিব হলেন ৩২৬ কর্মকর্তা