২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজার সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

রোববার বিকাল ৩টার দিকে পি এম খালী ইউনিয়নের ছনখোলা গ্রামে এ ঘটনায় নিহত দেলোয়ার হোসেন (৩০) ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।

নিহতের ভাই আকতার হোসেন অভিযোগ করেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে তার দুই মামার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেলোয়ার দুইপক্ষকে শান্ত করতে গেলে মামা সাবের আহমদ ও তার ছেলে নবাব মিয়া তাকে ছুরিকাঘাত করে।”

গুরুতর আহত দেলোয়ারকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।

তবে কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, মামা-ভাগ্নের মধ্যে সংঘর্ষে একজন মারা গেছে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।