উদ্ধার অভিযানে গিয়ে পুলিশ অবরুদ্ধ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাত সন্দেহে আটক চারজনকে উদ্ধার করতে গিয়ে জনরোষে পড়েছে পুলিশ।
দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে রোববার ভোরে এলাকার লোকজন সেনবাগ থানার ওসি গাজী সাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যদের দুঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
পরে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ গিয়ে গুলি ও টিআর সেল ছুঁড়ে অবরুদ্ধদেরসহ আটক যুবকদের থানায় নিয়ে আসে।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী এহসানুল কবির জানিয়েছেন, দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে বৃহস্পতিবার বিকালে একই বাড়ির নরুল ইসলামের স্ত্রী নয়ন বেগমের কথা কাটাকাটি হয়।
এরপর রাত ২টার দিকে নয়নের বাবার বাড়ি ফেনীর দাগনভূঁঞা থেকে একদল যুবক এসে জোসনা আক্তারের ঘরে হামলা চালায়।
এ সময় এলাকার লোকজন চার যুবককে আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক আটক যুবকদের থানায় আনার চেষ্টা করলে তাদেরও আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ গিয়ে ৬৫ রাউন্ড গুলি ও কয়েক রাউন্ড টিআর শেল ছুঁড়ে ভোর ৫টার দিকে তাদের উদ্ধার করে।
পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশকে অবরুদ্ধ রাখা ও সরকারি কাছে বাধা সৃষ্টির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
