২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নীল দলের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক নীল দলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাবি প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

৩৫ জন শিক্ষক প্রতিনিধি পদের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছে নীল দলের শিক্ষকরা। ৮টিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকরা।

শনিবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন।

তিনি জানান, মোট ১৪১৪ ভোটের মধ্যে ১২৮৫টি ভোট গণনা করা হয়েছে এবং ৩৮টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে।

জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীল দলের আহ্বায়ক অধ্যাপক ইমামুল হক সাংবাদিকদের বলেন, “বিগত কয়েকটি নির্বাচনের মতো আমরা এবারো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। এই জয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার জয় হয়েছে।”

অন্য দিকে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, “দলীয়ভাবে শিক্ষক নিয়োগের জন্যই আমাদের এই ফল হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল নয়টা থেকে দুপুর ২টায় ভোটগ্রহণ হয় ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী, ১০৪ সদস্যবিশিষ্ট সিনেট কমিটিতে ৩৫ জন সদস্য শিক্ষকদের মধ্য থেকে নির্বাচিত হন। আর ২৫ সদস্য নির্বাচিত হন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটরা। আচার্য, উপাচার্য, জাতীয় সংসদ ও সরকার বাকি সদস্যদের মনোনীত করেন। প্রতি তিন বছর পর সিনেট নির্বাচন অনুষ্ঠান হয়।