২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র তৈরির সময় শিবিরকর্মী আটক

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ধারালো অস্ত্র বানানোর অভিযোগে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2013, 04:14 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

পলাশবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম জানান, শনিবার রাঙ্গামাটি বিল এলাকা থেকে জহুরুল ইসলামকে (২৭) আটক করা হয়।

জহুরুল উপজেলার বাশকাটা মহেশখালী গ্রামের আবু তালেবের ছেলে।

ওসি জানান, আটকের সময় জহুরুল কিরিচ, লম্বা তরবারী ও কুড়ালসহ বিভিন্ন দেশিয় অস্ত্র তৈরি করছিলেন। পুলিশ এ জাতীয় ছয়টি ধারালো অস্ত্র ও তৈরির সরমঞ্জামসহ তাকে আটক করে।

তিনি বলেন, জহরুলের বিরুদ্ধে আগেরও থানায় অস্ত্র আইনের মামলা রয়েছে। এছাড়া থানায় হামলা, পুলিশকে মারপিটসহ বিভিন্ন অভিযোগের একাধিক মামলা আছে।