২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সংগীতজ্ঞ শৈলজারঞ্জনকে স্মরণ

রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য, সংগীতজ্ঞ শৈলজারঞ্জন মজুমদারের জন্মদিন উদযাপন করেছে তার জন্মস্থান নেত্রকোনার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 09:56 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

শুক্রবার ছিল শান্তিনিকেতনের এক সময়ের অধ্যক্ষ শৈলজারঞ্জনের ১১৩তম জন্মদিন।

মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

দুপুরে স্থানীয় চয়নিকা পাঠাগারের উদ্যোগে খ্যাতনামা এ সংগীতজ্ঞের জীবন ও কর্ম নিয়ে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

পাঠাগারের সভাপতি তাহমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও ছড়াকার রইস মনরম, মোহনগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম সারোয়ার খোকন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কাসেম আজাদ প্রমুখ।

বক্তরা বলেন, শৈলজারঞ্জন মজুমদার রবীন্দ্রনাথের জীবনাদর্শকে সাধারণের মাঝে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রেখেছেন।