মাগুরায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলায় এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বালিদিয়া গ্রামের একটি পুকুরে মাসুদ সর্দারের (৩৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
মাসুদ বালিদিয়া গ্রামের লাল মিয়া সর্দারের ছেলে।
মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে এলাকাবাসী পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশের ধারণা, শ্বাসরোধে হত্যার পর লাশটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা।
মাসুদ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানিয়েছে, বলেন এসআই নুরুজ্জামান।
