আশুলিয়ায় গৃহবধূ খুন
ঢাকার সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মাজেদা নাটোরের লালপুর উপজেলার ফুলবাড়ীর শাহ আলমের স্ত্রী। তাদের পরিবার ত্রিখন্ডিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভাড়া থাকে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অটল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা মাজেদাকে মাথায় কুপিয়ে হত্যা করে ফেলে রাখে। ঘটনার সময় তার স্বামী বাড়ি ছিলেন না।
খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ তার ঘর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হত্যাকাণ্ডের কারণ বের করা কিংবা এতে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআই অটল দাস আরো জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা এলেই মামলা নেয়া হবে।
