২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠীর নলছিটি উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:29 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠী-বরিশাল সড়কের নলছিটি উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ তালুকদার (৩৪) ঝালকাঠী শহরের মৃত হান্নান তালুকদারের ছেলে।

নলছিটি থানার ওসি এ জেড এম মাসুদুজ্জামান জানান, দোকানের জন্য মালপত্র কিনে মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠী ফিরছিলেন পলাশ।

পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পলাশ মারা যান।