২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি কাঠুরিয়াকে নিয়ে গেছে বিএসএফ

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কাঠুরিয়াকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:02 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার দুপুরে কুমারগাতী গ্রামের সীমান্ত থেকে বদিউজ্জামান (৪৫) নামে ওই কাঠুরিয়াকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানায় বিজিবি।

বদিউজ্জামান উপজেলার চান্দাপাড়া গ্রামের সানাউল হকের ছেলে।

বিজিবির কর্ণঝোড়া ক্যাম্পের অধিনায়ক মো. রেজাউল আলম সরকার জানান, সীমান্তের ১০৯১ নম্বর পিলারের কাছে বদিউজ্জামান কাঠ কাটতে গেলে বিএসএফের টহল দল তাকে ধরে নিয়ে যায়।

তাত্ক্ষণিকভাবে বদিউজ্জামানকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়।

বিজিবি অধিনায়ক জানান, বিএসএফ তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বদিউজ্জামানকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।