২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের আগাম টিকিট ২৬ জুলাই থেকে

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২৬ জুলাই। ৩০ জুলাই পর্যন্ত এসব টিকিট সংগ্রহ করা যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:25 PM

Updated : 25 Apr 2022, 07:00 PM

বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন জানিয়েছেন, এ সময়ের মধ্যে ৪ থেকে ৮ অগাস্টের অগ্রিম টিকিট বিক্রি হবে।

২৬ জুলাই ৪ অগাস্টের, ২৭ জুলাই ৫ অগাস্টের, ২৮ জুলাই ৬ অগাস্টের, ২৯ জুলাই ৭ অগাস্টের এবং ৩০ জুলাই ৮ অগাস্টের টিকিট বিক্রি করা হবে।

জিএম তাফাজ্জল হোসেন জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রেল স্টেশন কাউন্টার থেকে এসব আগাম টিকিট কাটা যাবে। ঈদের পরের টিকিটও নির্ধারিত তারিখের দশ দিন আগে থেকেই কাউন্টারে পাওয়া যাবে বলেও জানান তিনি।

এ প্রক্রিয়ায় শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে এবং প্রতিজন চারটি করে টিকিট কিনতে পারবেন।