খাগড়াছড়ি জেলা শিবিরের সভাপতি আটক
খাগড়াছড়িতে জামায়াত ইসলামীর ডাকা হরতাল চলাকালে যানবাহন ভাংচুরের অভিযোগে ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসিন মিয়াসহ ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শহরের কোর্ট চত্ত্বর এলাকায় নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়।
সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এর আগে শহরের ভাঙ্গা ব্রিজ ও ইসলামপুর এলাকায় কয়েকটি ব্যাটারিচালিত টমটম ভাংচুর করে শিবিরকর্মীরা।
ইয়াসিন ছাড়াও শিবিরের জেলা নেতা আমিনুলকে আটক করা হয়েছে।
ভাংচুরের অভিযোগে আটক দুজনসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে মামলা হয়েছে বলে জানান ওসি।
