চট্টগ্রাম নগরীতে বাস দুর্ঘটনায় আহত ১২
বন্দর নগরীর ডবলমুরিং থানাধীন বাদামতলি মোড় এলাকায় বাস দুর্ঘটনায় ১২ জন পোশাককর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- রত্না বেগম (২২), হাসনা বেগম (২০), শারমিন (২৫), রিনা আক্তার (২৬), পুতুল (১৮), রহিমা (২০), শাহীনূর বেগম (২৫), কামাল (৩০), রাশেদা (৩৮), নারগিস (১৮), স্বপ্না (৪০) ও জোৎস্না (৩০)।
আহত সবাই হংকং গার্মেন্টের শ্রমিক, তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, পোশাককর্মীবাহী বাসটি বাদামতলি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে।
আহতরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকদের উদ্ধৃত করে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
