২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিল

যুদ্ধাপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বৃহস্পতিবার বেলা পৌণে ১২টার দিকে মিছিল করে তারা।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে ফের শাহবাগে এসে শেষ হয়।

মিছিল শেষে ইমরান বলেন, “জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মসূচি গণজারণ মঞ্চ রাজপথে থেকে প্রতিহত করেছে, ভবিষ্যতেও করবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “জামায়াত-শিবিরের হায়নারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে সেখানেই আপনারা তাদের কঠোর হস্তে দমন করবেন।”

গোলাম আয়মের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ সমাবেশেরও ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।