ঝিনাইদহে সংঘর্ষের মামলায় আসামি শতাধিক শিবিরকর্মী
জামায়াতের তৃতীয় দিনের হরতালে ঝিনাইদহে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছে পুলিশ, যাতে সংগঠনটির শতাধিক কর্মীকে আসামি করা হয়েছে।
সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মামলায় পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ পুলিশ সদস্যকে আহত করা, সরকারি কাজে বাঁধা ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, বুধবার বিকেলে শিবির কর্মীরা যশোর রোডে পুলিশ লাইন থেকে একটু দূরে সড়ক অবরোধ করে। সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে শিবির কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ও বোমা নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন।
