২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সংঘর্ষে একজনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 10:34 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নবিয়াবাগ ও চঁপই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

নিহত হোসেন আলী (৫০) চঁপই গ্রামের বাসিন্দা।

নান্দাইল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকালে নবিয়াবাগ গ্রামের সুমন নামে এক যুবকের সঙ্গে দুইশ’ টাকা ধারকর্জ নিয়ে চঁপই গ্রামের লায়নের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে দু’পক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৪০ জন আহত হন।

গুরুতর আহত হোসেন আলীকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ সাত জনকে আটক করেছে।