২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশ ভ্যান উল্টে আহত ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশভ্যান উল্টে এক উপপরিদর্শকসহ চারজন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 07:02 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি সড়কের হাটিকুমরুল ঈদগা মাঠ এলাকায় এ দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সলঙ্গা থানার ওসি তাজুল হুদা জানান, মহাসড়কে হরতালের দায়িত্বপালনের সময় ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে পিকআপভ্যানে থাকা সলঙ্গা থানার এস আই পারভেজ (৩৮), কনস্টেবল সেলিম সাগর (২৭), ফজলুল হক (৪৫) ও মনছুর আলী (৪৫) আহত হন।