টেকনাফে ২৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় ২৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
এসব ইয়াবা রাখার অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।
বুধবার নাজিরপাড়া ও হ্নীলায় এ দুটি অভিযান চালানো হয়।
টেকনাফ থানার এসআই মো. ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপ সড়কের নাজিরপাড়া থেকে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে আটক করা হয়েছে। এ তিনজনের সঙ্গে তিন শিশুও রয়েছে।
তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে বিজিবি সদস্যরা হ্নীলার নাফনদীর মোহনা থেকে ১৩ হাজার ৬৫৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
এ সময় শমসু নামের এক ব্যক্তি পালিয়ে গেছে। শমসু হ্নীলার সিকদার পাড়ার বাসিন্দা।
তাকে পলাতক দেখিয়ে টেকনাফ থানায়েএকটি মামলা দায়ের করা হয়েছে, বলেন কর্নেল জাহিদ।
