মুন্সীগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার, হাতবোমা উদ্ধার
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহসভাপতি মজনু মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে, হরতালের সকালে শহরের কংশপুরা এলাকা থেকে সাতটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
ওসি বলেন, পরিত্যক্ত অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করা হয়। এগুলো নিস্ক্রিয় করার চেষ্টা চলছে। তবে কে বা কারা এগুলো এভাবে ফেলে গেছে তা জানা যায়নি। তদন্ত চলছে।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।
এর আগে গোলাম আযমের রায়ের দিন সোমবার এবং তাকে সাজা দেয়ার প্রতিবাদে পরদিন মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল করে যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দল।
