২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হাতবোমা বিস্ফোরণ

হরতালের সকালে বরিশাল নগরীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে পিকেটাররা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 04:46 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধে অভিযুক্ত এ দল সোমবার থেকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রধান গেট এলাকায় সড়কে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করে কলেজ ছাত্রশিবিরের কর্মীরা।

এসময় তারা একটি হাতবোমর বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশের একটি টহল দল সেখানে হাজির হলে শিবিরকর্মীরা পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বোমা বিস্ফোরণের পরপরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।