২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১২০ মেডিকেল অফিসারকে ক্যাডারে অন্তর্ভুক্তির সুপারিশ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক হাজার ১২০ জন মেডিকেল অফিসরার ও সমমানের কর্মকর্তাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2013, 11:18 AM

Updated : 23 Aug 2022, 11:11 AM

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়ার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কারিগরি ও নন-কারিগরি ক্যাটাগরির এক হাজার ১২০ জন কর্মকতাকে বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে।

দুই ক্যাটাগরির কর্মকর্তারাই যেন সমান সুযোগ-সুবিধা পায় সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

এই সুপারিশের ফলে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে এবং অধিদপ্তরের শূন্য পদ পূরণের জন্য নতুন করে নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি।

এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২২ কর্মকর্তাকে উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে নেয়ার সুপারিশ করেছে সচিব কমিটি।