সংসদীয় কমিটিতে রেজওয়ান
কিশোরগঞ্জের নবনির্বাচিত সাংসদ রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিককে অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ আব্দুস শহীদ এই কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন । পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
এর আগে গত ১৯ জুন বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসরাফিল আলমকে বাদ দিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের নতুন সাংসদকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।
স্পিকার আব্দুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়।
গত ৩ জুলাই ওই আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান।
