জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধবারের পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগমী বুধবারের সব পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষার নতুন সময়সূচী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.info) এবং (www.nubd.info) এর মাধ্যমে পরে জানানো হবে।
