লালমাটিয়ায় গাড়িতে আগুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের রায়ের পর তার মুক্তি দাবিতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকে মোহাম্মদপুরে লালমাটিয়ায় একটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
সোমবার বিকাল সোয়া ৫টার দিকে লালমাটিয়া ‘সি’ ব্লকের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয়া বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি সাদা রঙের নোয়া গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিযে ফেলে।
মোহাম্মদ পুর থানার ওসি আজিজুল ইসলাম বলেন, জামায়াত-শিবিরকর্মীরা রাস্তার পাশে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়।
