২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আগে ফেনীতে গাড়ী ভাঙচুর

মঙ্গলবারের হরতালের সমর্থনে ফেনী শহরে শিবিরের মিছিল থেকে অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 03:58 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার ইফতারের পরপর ভাঙচুরের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। 

তিনি বলেন, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাঠানবাড়ী সড়কের মোড় থেকে শিবির ঝটিকা মিছিল বের করে।

“মিছিল থেকে শিবির পিকেটাররা সড়কের দু’পাশে রাখা এম্বুলেন্স, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা ও ব্যটারিচালিত টমটমসহ ২৫টি গাড়ি ভাঙচুর করে।”

বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল অংশে ২টি কার্ভাডভ্যানে আগুন দেয় পিকেটাররা।

শহরে পর‌যাপ্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম।