২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরে বাংলানগরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পঙ্গু হাসাপাতালে থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগ থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশটি উদ্ধার হয়।

শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল ইসলাম জানান, ওই যুবকের শরীরে জখমের চিহ্ন রয়েছে।

হাসপাতালে কর্মচারীদের বরাত দিয়ে তিনি বলেন, কয়েক যুবক পঁচিশ বছর বয়সী ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবকের পরনে প্যান্ট ও চেক ফুল শার্ট পরা ছিল।