জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএডের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের বিএড পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
এছাড়া সোমবার রাতে এ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের স্নাতক (সম্মান) পার্ট-১ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএড পরীক্ষায় সারাদেশে ৯৫টি কলেজের মোট ছয় হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ছয় হাজার ১১৮ জন উত্তীর্ণ হন। পাশের হার শতকরা ৮৭ দশমিক ৯০ ভাগ।
এদিকে ২০১১ সালের স্নাতক (সম্মান) পার্ট-১ পরীক্ষায় সারাদেশে ২৪১টি কলেজের দুই লাশ ২২ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nuadmission.info) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
এছাড়া যেকোনো মোবাইলের অপশনে গিয়ে nu<space> H1 <space> রোল নম্বর লিখে 16222 নম্বরে Send করে ফলাফল জানা যাবে।
