২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে পিটুনিতে ‘ডাকাত’ নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 09:21 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

সোমবার ভোরে খোন্দকারপাড়ায় এ ঘটনায় নিহত হন উত্তর মুহুরীঘোনার নুর আহমদের ছেলে মোহাম্মদ কাসেম (৩০)। তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। 

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাসেম একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অনেক মামলা আছে।

ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহছান উল্লাহ বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে কাসেমসহ একদল ডাকাত প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে ডাকাতি করে।

ডাকাতি শেষে নগদ একলাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণ নিয়ে চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে কাসেমকে ধরে ফেলে।

এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে কাসেমের মৃত্যু হয়।