২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে রেললাইন উৎপাটন, ২ ঘণ্টা চলাচল বন্ধ

হরতালে জয়পুরহাটে রেললাইন তুলে নেয়ায় দুইঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

এ কারণে সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জয়পুরহাট ও আশপাশের স্টেশনে পাঁচটি ট্রেন অটকা পড়ে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম জানান, সকাল ১০টার দিকে সদর উপজেলার উড়ি-মাধবপাড়ায় জামায়াত-শিবির কর্মীরা প্রায় কেয়ার্টার কিলোমিটার এলাকায় রেল লাইন তুলে ফেলে এবং লাইনের উপড় কাঠের গুড়ি দিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে দিনাজপুর-রাজশাহী লাইনের এ এলাকায় কয়েকটি ট্রেন এসে আটকা পড়ে।

পরে র‌্যাব-পুলিশ-বিজিবি ঘটনাস্থলে এলে জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে যায়।

প্রায় দুইঘণ্টা পর রেল লাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, বলেন এসপি।

ট্রাকে অগ্নিসংযোগ

সকালে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। 

পুলিশ সুপার আরো বলেন, সকাল ৬টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের শুকতাহারে ধানবোঝাই তিনটি ট্রাকে াগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থনকারীরা।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া তেঁতুললী এলাকায় গাছ কেটে জয়পুরহাট-পাহাড়পুর সড়ক অবরোধও করে তারা।

জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় দেয়ার দিন সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।