জেএসএস (এমএন লারমা) এর নতুন কমিটি ঘোষিত
সুধাসিন্ধু খীসাকে সভাপতি ও তাতিন্দ্রলাল চাকমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ৪১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।
গত ১০-১২ জুলাই খাগড়াছড়িতে সংগঠনের দশম সম্মেলন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ, শান্তিচুক্তির আলোকে আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং পাহাড়ের ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
১০ জুলাই সম্মেলনের উদ্বোধন অধিবেশন সকলের জন্য উন্মুক্ত ছিল।
১১-১২ জুলাই প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন এবং ১৩ জুলাই নতুন কমিটির সদস্যরা তাদের নেতৃত্ব নির্বাচন করেন।
