সাতক্ষীরায় জামায়াতের মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ
হরতালের সমর্থনে সাতক্ষীরায় জামায়াত-শিবিরকর্মীরা মিছিল করেছে।
রোববার বিকালে শহরের কাছে কদমতলা বাজারে এ ঘটনার সময় পুলিশ ধাওয়া দিলে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার পর পরই সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি।
সদর থানার ওসি শাহজাহান আলী খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।
