ফেনীতে শিবিরের হামলায় বিচারক আহত
গোলাম আযমের যুদ্ধাপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণার পর ফেনীতে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে শহরে তান্ডবের সময় এক বিচারক আহত হয়েছেন।
রোববার বিকেলে শিবিরের বিক্ষোভ মিছিল থেকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাঠানবাড়ি এলাকায় ব্যাপকভাবে যানবাহন করা হয়।
এ সময় ফেনীর অতিরিক্ত জেলা দায়েরা যুগ্ন জজ কে এম এম মোরশেদ খানের গাড়িতেও হামলা চালানো হলে তিনি আহত হন বলে জানায় পুলিশ।
এ সময় শিবিরকর্মীরা ওই এলাকায় ১৫-২০টি যানবাহন ভাংচুর করে। এতে অন্তত ১০ জন আহত হন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শহরের ট্রাংক রোড থেকে ছাত্র শিবির এ মিছিল বের করে।
