পাবনায় হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
পাবনায় চাঞ্চল্যকর তৈয়ব হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
রোববার দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ অমূল্য কুমার সরকার এ রায় প্রদান করেন।
এরা হলেন- সদর উপজেলার হরিনারায়নপুর মহল্লার মোজাহের আলী, নাজির শেখ, ধলা সামাদ, লম্বা সামাদ, মকবুল হোসেন, গয়েশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধা, আবু তাহের, মাসুদ খাঁ, এস্কেন আলী ও বলয় মিস্ত্রি।
এদের মধ্যে নাজির শেখ, ধলা সামাদ, লম্বা সামাদ, ইব্রাহিম মৃধা ও বলয় মিস্ত্রি মামলার অভিযোগ গঠনের পর ‘ক্রসফায়ার’ ও প্রতিপক্ষের হাতে মারা যান বলে জানন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সামাদ খান রতন।
তিনি জানান, এ মামলায় ৫ জন নিহত হলেও পুলিশ বিষয়টি আদালতকে অবহিত করেনি। বাকী ৫ জন কারাগারে আছেন।
এ ঘটনায় নিহতের ভাই মোতাহার হোসেন বাদী হয়ে পাবনা সদর থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিন ১৯৯৬ সালের ১৭ নভেম্বর ১০ জনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।
আইনজীবী জানান, বিচারক আসামিদের প্রত্যেকককে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দিয়েছে।
আসামিপক্ষের আইনজীবী সনৎ কুমার সরকার আপিল করবেন বলে জানান।
