২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা বাতিলের দাবিতে খুবিতে ধর্মঘট

কোটা বাতিলের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 10:04 AM

Updated : 25 Apr 2022, 06:59 PM

রোববার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আন্দোলনকারীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী মিজানুর রহমান, আনিসুর রহমান, মিঠুন হালদার, সুমন অধিকারী, ইমরান হোসেন রাজন, রিপন, মির্জা ওমর ফারুক মনি, মো. ইমরান হোসেন ও শাহাজাহান মিরাজ।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কোটা দিয়ে মেধাকে ধ্বংস করা হচ্ছে।