২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বার লাশ উদ্ধার

টাঙ্গাইলের সদর উপজেলায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

রোববার সকাল ১০টায় সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের কুকুরিয়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রাবেয়া আক্তার (২৫) ওই গ্রামের ইটভাটা শ্রমিক ইয়াকুব আলীর স্ত্রী।

রাবেয়া সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার চর গজারিয়া গ্রামের রুহুল আমীনের মেয়ে। ইয়াকুব ও রাবেয়ার পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।

মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হক জানান, সকালে লোকজন ঘরে রাবেয়ার লাশ দেখে পুলিশে খবর দেয়।

ঘটনার পর থেকেই ইয়াকুব পলাতক। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান এসআই হক।