চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার ধোপপুকুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত সাঈফ আলী (৮) মোবারকপুর উপরপাড়ার ইউনুস আলীর ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মো. ইব্রাহিম জানান, সাঈফ কলাবাড়ি কেজি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই জানান, সকাল পৌনে ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সোনামসজিদ স্থলবন্দরগামী ট্রাকটি সাঈফকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
