২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাস উল্টে আহত ৩০

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে ঠাকুরাকোনায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নেত্রকোনা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 11:09 AM

শনিবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২১ জনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, বাসটি কলমাকান্দা উপজেলার সিদলী বাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে বিকাল সাড়ে ৪টার দিকে।

ঠাকুরাকোনা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি উল্টে যায়।

আহতদের মধ্যে রয়েছেন ইদ্রিছ মিয়া (৪৫), খায়রুল (৩৫), শান্তু মিয়া (৩৫), তহুরা (৪০), ফাহিম (১৮), শ্যামল (২৫), ধনু মিয়া (৩০), সুমন (৩৫), আলামিন (৪৫), বাবুল (২৫), মঞ্জুরুল (৩৩), কৃষ্ণ রায় (৩০), লিটন (৩০), সাদেক (৩০), উজ্জ্বল (২০), জালাল উদ্দিন (৪০), মন্তু মিয়া (৩০), মোতালেব (৫০), আশরাফ উদ্দিন (৫০), আব্দুল কদ্দুছ (৫২), সুহেল মিয়া (৩০) ও লিটন মিয়া (৩৫)। 

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান লাভলু জানান, আলামিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।