২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

শ্রমিককে মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

বাস-মিনিবাস মালিক সমিতি এবং বাস-মিনিবাস শ্রমিক সমিতির এ ধর্মঘটের কারণে শনিবার বিকাল থেকে সুনামগঞ্জ থেকে কোনো যানবাহন কোথাও যাচ্ছে না।

সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি কাহার মিয়া জানান, সকালে সদর উপজেলার মদনপুর সড়কে ফুল মিয়া (২৭), মাসুক আহমদ (৩০) নামের দুই বাস শ্রমিককে মারধর করে সন্ত্রাসীরা।

এর প্রতিবাদে সুনামগঞ্জের মালিক ও শ্রমিকদের এ দুই সমিতি বিকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হলে ধর্মঘট চলবে বলে জানান তিনি।

সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।