২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সমুদ্রে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজারে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে এক তরুণের মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে লাইফ গার্ডকর্মীরা মনডুস (২৫) নামে ওই তরুণের লাশ উদ্ধার করে। তিনি নোয়াখালীর সেনবাগ এলাকার আবু তাহেরের ছেলে।

পরিবারের সঙ্গে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় বসবাস করতেন মনডুস।

পর্যটন পুলিশের ওসি জাকের হোসেন মাহমুদ জানান, বেলা ৩টার দিকে মনডুস সৈকতে গোসল করতে নামে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।