২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 12:36 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সন্ন্যাসীরচরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহ আলম (৩৫) ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক। তার বাড়ি বরিশালের বামনায়।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান বলেন, কাওড়াকান্দি ফেরিঘাটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বরিশালগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহ আলমের (৩৫) মৃত্যু হয়।

এ সময় অ্যাম্বুলেন্সের চালকও সামান্য আহত হন বলে ওসি জানান।