২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়িচাপায় কিশোর নিহত

সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মারা গেছে স্কুলপড়ুয়া এক কিশোর।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মুলিবাড়ি লেভেল ক্রসিংয়ের সামনে নিহত হন সদর উপজেলার মূলিবাড়ি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল আউয়াল (১৬)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এসআই আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত আউয়াল সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

দুপুর ১টার দিকে ওই মহাসড়কে বগুড়াগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়েই পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আউয়ালের।

স্বজনরা লাশ নিয়ে গেছে জানিয়ে এসআই আসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।