২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে অবরোধের ডাক

সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোববার অবরোধ ডেকেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার ক্যাম্পাসে কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমাবেশ থেকে এই কর্মসূচি আহ্বান করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম উদ্ভিদ বিদ্যা বিভাগের ছাত্র মো. লাজু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল, ক্লাশ-পরীক্ষা হতে দেয়া হবে না।

তবে প্রশাসনিক কার্যক্রম অবরোধের আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

শনিবার সকাল থেকে চবিতে কর্মসূচি অব্যাহত রাখে কোটা প্রথা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকালে মিছিলের পর গোল চত্ত্বর এলাকায় সমাবেশ করে তারা। এরপর শহীদ মিনারের সামনে বুদ্ধিজীবী চত্ত্বরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গণসাক্ষর কর্মসূচিও পালন করা হয়।