চেক জালিয়াতি: সিলেটে কাউন্সিলর গ্রেপ্তার
চেক জালিয়াতির মামলায় সিলেট সিটি কর্পোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবদুর রহমান মিহাদ কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
শুক্রবার মধ্যরাতে নগরীর কামালগড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক শাহ মবশ্বির আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবদুর রহমান মিহাদের বিরুদ্ধে ‘চেক ডিজঅনারের’ ছয়টি মামলা আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্তও হয়েছেন বলেও জানান এসআই মবশ্বির।
