২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় লরির ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এতে আহত হয়েছে তার স্বামী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2013, 07:29 AM

Updated : 23 Aug 2022, 11:10 AM

শনিবার সকালে শ্রীপুর-গফরগাঁও সড়কের গোলাঘাট এলাকায় ইটভর্তি লরির ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী জাকিয়া সুলতানা (২২)।

তার স্বামী আনসারুল হককে (৩০) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি আমির হোসেন জানান, শ্রীপুরগামী ইটভর্তি ট্রাকটি পেছন থেকে আনসারের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী জাকিয়া নিহত হন।

আহত আনসারকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনায় লরি চালকের দুই সহকারীকে আটক করা হয়েছে।